June 17, 2026, 12:11 pm
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

পটুয়াখালীর বর্নাঢ্য আয়োজনে শেষ হলো রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

‎পটুয়াখালী প্রতিনিধি



‎অশ্রুসিক্ত চোখের জলে রকেট (বাঁশ ও বারুদ দিয়ে তৈরী) নিক্ষেপের মাধ্যমে অগ্নি সংযোগ, আলং নৃত্য, রথটান ও বর্নিল আতশবাজি সহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী কলাপাড়ায় শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোরের তিনদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। শনিবার শেষ বিকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া গ্রামে অগ্নিসৎকারের মাধ্যমে এ উৎসবের সমাপ্ত করা হয়। এ উৎসব উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগমন ঘটে শত শত বৌদ্ধ ভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর। অগ্নিসৎকারের সময় রাখাইন সম্প্রদায় সহ স্থানীয় হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয় ওই এলাকা। সন্ধ্যার পরে বর্নিল আতশবাজি মেতে ওঠে তারা।
‎তুলাতলীপাড়া গ্রামের উকোইন্দা মহাথেরো (৮৭) গত বছরের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়েছিলো।