April 17, 2026, 5:02 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

বাসন থানায় বিশেষ অভিযান: মানব পাচার মামলায় ১৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৪ মার্চ ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার এজাহারভুক্ত ও প্রসিকিউশনের মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে একাধিক নারী ও পুরুষকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মিতু বেগম (২৫), মোঃ জাকির হোসেন (৪৪), আছমা (২৫), সাইফুল ইসলাম (৩৫), মোছাঃ রিনা খাতুন (৩৫), আদুরী খাতুন (৩৫), আখিরুজ্জামান (৩০), আরিফুল (২৮) ও শাহারুল ইসলাম (২৪) মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে রয়েছেন।
এছাড়াও প্রসিকিউশনের আসামী হিসেবে মোঃ আকবর হোসেন (৫০), মোঃ পারভেজ (৩৫), মোঃ কালু মিয়া (৪৮), মোঃ সুমন (২৬) ও মোঃ নয়ন (৩৬)-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাসন থানা পুলিশ আরও জানায়, মানব পাচারের মতো গুরুতর অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।