June 17, 2026, 10:35 am
শিরোনাম :
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বৃষ্টিতে জলাবদ্ধতা চরম  দুর্ভোগে পৌর বাসিন্দারা অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে গ্রেফতার ০৩ হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন।

বকশীগঞ্জে তেল সংকট ঘিরে চালকদের ক্ষোভ, সড়ক অবরোধ..

মোহাম্মদ আরমান, জামালপুর প্রতিনিধি।

 

 

জামালপুরের বকশীগঞ্জে জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান চালকরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ওই ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই তেলের আশায় পাম্পে এসে অপেক্ষা করলেও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন। একপর্যায়ে তারা প্রতিবাদস্বরূপ সড়কে নেমে সাময়িক অবরোধ সৃষ্টি করেন।

এ সময় প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম জানান, আগের রাত থেকেই ফিলিং স্টেশনে তেল না থাকায় সেখানে লোকজনের ভিড় তৈরি হয়। সকালে কিছু মোটরসাইকেল চালক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।