পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সমিতির প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১এর
সুদক্ষ জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল আমিন চৌধুরী ও সমিতি বোর্ডের সভাপতি মোঃ এনামুল হক এবং পরিচালক,মহিলা পরিচালক,কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং সমিতির সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।