April 17, 2026, 6:05 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ভারতীয় অবৈধ পন্য জব্দ করেছে বিজিবি

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি :

 

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অভিযানে সীমান্ত এলাকায় আবারও চোরাচালানবিরোধী সাফল্য মিলেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ মার্চ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করতে সক্ষম হয় টহল দল। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

একই দিনে শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক আরেক অভিযানে ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮ হাজার টাকা।

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পরিচালিত অভিযানে মোট ২৬ লাখ ৫৮ হাজার ৮০০ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে।