April 17, 2026, 6:05 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

শরণখোলায় ছাত্রদল নেতা নিহত,অভিযোগের তীর জামায়াতের দিকে।

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধিঃ

 

 

বাগেরহাটের শরণখোলার সাউথখালি ইউনিয়নে সহিংসতার ঘটনায় আরিফুল ইসলাম মাসুম (৩০) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১মার্চ) রাতে সাউথখালি ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে। নিহতের পরিবার ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বর্ণনা অনুযায়ী জামায়াতের সংঘবদ্ধ নেতাকর্মীদের হামলায় সে নিহত হয়েছে বলে জানা যায়। অপরদিকে, জামায়াতের পক্ষ থেকে এই দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করা হয়েছে।
সহিংসতা ও হামলায় সাগর নামের আরো এক যুবদল কর্মী আহত হয় বলে জানা যায় । তাকেও শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শরণখোলা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহজাহান ,তানজের,খলিল ও শাহীন নামের চার জনকে গ্রেফতার করেছে। বাগেরহাটের এডিশনাল এসপি আশরাফ উল্লাহ রাতেই শরণখোলায় ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মালয়েশিয়া প্রবাসী ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে ওই গ্রামের বিএনপি নেতা মৃত মজিদ হাওলাদারের ছেলে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন জানান, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম রবিবার রাতে তার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সংঘবদ্ধ জামায়াতের কর্মীরা তার গতিরোধ করে এবং বেদম মারপিট করে। ওই ছাত্রদল নেতা মাসুম মোবাইল ফোনে তার উপর হামলার ঘটনা জানিয়ে তাকে উদ্ধারের জন্য আকুতি জানালে তিনি তৎক্ষনাৎ শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মাসুমকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন।এসময় তার অনুরোধে তাৎক্ষণিকভাবে শরণখোলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। আহত অবস্থায় আরিফুল ইসলাম মাসুমকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছু সময় পরেই তিনি মারা যান। মুহূর্তেই নিহতের স্বজনরা ও দলীয় নেতাকর্মীরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান ও বিক্ষোভে ফেটে পড়েন।
উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমিন খান বলেন, ভোটের দিন থেকে শরণখোলায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। জামায়াত ইসলামীর নেতারা তাদের কর্মীদের নিবৃত্ত করলে আজ মাসুমকে লাশ হতে হতো না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।
নিহত মাসুমকে বিএনপি পরিবারের একজন পরীক্ষিত কর্মী দাবি করে তার উপর রাতের আঁধারে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম লিটন। তিনিও অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এ ব্যাপারে সাউথখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি তাদের দলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন বা রাজনৈতিক কারনে জামায়াতের সাথে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে শরনখোলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম কবির বলেন,এই ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে জামায়াত শিবিরের কোন নেতা বা কর্মীর নুন্যতম সংযোগ নাই। তিনি আরও বলেন,পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন কিন্তু বিএনপি সুকৌশলে এই দায় তাদের উপর চাপিয়ে দিচ্ছেন বলে তিনি মনে করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নাইম জানান, শারীরিকভাবে আহত হিসাবে রাত ১১ টার দিকে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মিনিটে তার মৃত্যু ঘটে। তার শরীরে আঘাতের কিছু চিহ্ন আছে বলে জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন কে আটক করা হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।