June 15, 2026, 9:28 am
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে কেরাম খেলার আড়ালে দেহ ব্যবসা: জনমনে চরম ক্ষোভ

রাঙামাটি জেলা প্রতিনিধি:

 

 

রাঙামাটি শহরের কোতোয়ালি থানাধীন সিও অফিস এলাকায় কেরাম বোর্ড খেলার আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ দেহ ব্যবসা। স্থানীয় ‘বাবু কুলিং কর্নার’ নামক একটি দোকানের আড়ালে এই অনৈতিক কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযোগ উঠেছে জনৈক মোঃ শাহজাহানের বিরুদ্ধে।
কেরাম বোর্ডের আড়ালে অনৈতিকতার আস্তানা
অনুসন্ধানে জানা যায়, সিও অফিস এলাকার সিও অফিস কলোনির পাশেই অবস্থিত ‘বাবু কুলিং কর্নার’। এই দোকানের পেছনের অংশে কেরাম বোর্ড খেলার ব্যবস্থা রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ বহু বছর ধরে এই খেলার আড়ালেই চলছে রমরমা দেহ ব্যবসা। কেরাম খেলার নাম করে আসা বহিরাগতদের মাধ্যমেই এই সিন্ডিকেট পরিচালিত হয়।
অভিযোগের তীর ওই এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান (৫৬) এর দিকে। তিনি মৃত পনু জমাদারের পুত্র। স্থানীয়দের দাবি, তার পরিচালনাতেই এই আস্তানাটি দীর্ঘদিন ধরে টিকে আছে। বয়স্ক এই ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় প্রতিনিয়ত বহিরাগতদের আনাগোনা বাড়ছে, যা এলাকার সামাজিক পরিবেশকে কলুষিত করছে।দীর্ঘদিনের ক্ষোভ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ,এলাকার সচেতন নাগরিকরা বলছেন, এই অবৈধ ব্যবসা একদিনের নয়, বরং কয়েক বছর ধরে চলে আসছে। স্থানীয়দের পক্ষ থেকে প্রতিবাদ করা হলেও তা বন্ধ হয়নি। বরং কেরাম বোর্ডের দোকানের আড়ালে কৌশলে এই কারবার চালিয়ে যাওয়া হচ্ছে।
অবিলম্বে এই অনৈতিক আস্তানা উচ্ছেদ করতে হবে।
মূল অভিযুক্ত শাহজাহানসহ এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
সিও অফিস এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।কোতোয়ালি থানা পুলিশের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন যেন দ্রুত অভিযান চালিয়ে এই দীর্ঘমেয়াদী অপরাধের অবসান ঘটানো হয়।