June 15, 2026, 9:23 am
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

বকশিগঞ্জে সমাজসেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে শাকিল শেখ।

মোহাম্মদ আরমান, জামালপুর প্রতিনিধি।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই বকশিগঞ্জে উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের নিয়ে আলোচনা ও সমালোচনার রেশ লক্ষ্য করা যাচ্ছে।
এই প্রেক্ষাপটে বকশিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন শাকিল শেখ। তিনি বকশিগঞ্জ পৌর এলাকার মেষেরচর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাসেম মিয়ার ছেলে।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে শাকিল শেখ ইতিমধ্যেই এলাকায় বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ডের তরুণ ভোটাররা তাকে ঘিরে ইতিবাচক আগ্রহ ও প্রত্যাশা দেখাচ্ছেন। তারা মনে করছেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং প্রগতিশীল নেতৃত্বের বিকল্প নেই।
ইতোমধ্যে তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জোরালো প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন পোস্ট, ডিজিটাল ব্যানার ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে মানুষকে আগামী নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে দেখতে আহ্বান জানানো হচ্ছে। এতে ৩নং ওয়ার্ডে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনার মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

শাকিল শেখ বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব একটি ওয়ার্ড গড়ে তোলা আমার মূল লক্ষ্য। তরুণদের সঙ্গে মিলিতভাবে কাজ করে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং নাগরিক প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখতে চাই।

স্থানীয় সচেতন মহলের মতে, ৩নং ওয়ার্ডে নতুন ও তরুণ নেতৃত্বের সম্ভাবনা ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে। এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে এই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ পায়।