June 15, 2026, 9:23 am
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক-১

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি :

 

 

শেরপুর–ময়মনসিংহ সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, চোরাচালানি পণ্য ও একটি মোবাইল ফোনসহ লাল চাঁন (২৩) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত লাল চাঁন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা এবং তিনি মো. শামসুল হকের পুত্র।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমরা রাবার বাগান এলাকা, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রাম থেকে মো. লাল চাঁনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান জোরদার করা হলে চালানসহ এক মাদককারবারিকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার থাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।