June 15, 2026, 9:17 am
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নিলক্ষিয়ার সম্ভাব্য প্রার্থী তালিকায় শীর্ষে মোঃ কাসেম মিয়া।

আরমান মিয়া, বকশীগঞ্জ প্রতিনিধি ।

 

 

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। যদিও এখনো স্থানীয় পর্যায়ে তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় চায়ের দোকান—প্রায় সব জায়গাতেই নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা, প্রচারণা ও প্রত্যাশা ছড়িয়ে পড়েছে।

নিলক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও আলোচনার শীর্ষে রয়েছেন মোঃ কাসেম মিয়া, যিনি জানকীপুর তালুকপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

জানকীপুর মির্দাপাড়ার এক ভোটার জানান, কাসেমের পরিবারের সবাই খুবই ভালো মানুষ। তার বাবাও একজন জনপ্রতিনিধি ছিলেন। কাসেমের ওপর আমরা ভরসা পাই।

স্থানীয়রা মনে করেন, কাসেম অত্যন্ত মেধাবী এবং চৌকস, সবসময় মানুষের পাশে থাকেন এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেন। এই বৈশিষ্ট্যগুলো তাকে সাধারণ মানুষের মধ্যে আলাদা আস্থা ও সমর্থন এনে দিয়েছে।

মোঃ কাসেম মিয়া নিজেও জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের কল্যাণে কাজ চালিয়ে যাবেন, এবং বর্তমানে যেসব সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, তা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন। পাশাপাশি ৯নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই, ৯নং ওয়ার্ডের মানুষ মোঃ কাসেম মিয়াকে ঘিরে আশাবাদী, এবং আলোচনার কেন্দ্রে রয়েছেন। স্থানীয়রা মনে করেন, তার নেতৃত্বে ওয়ার্ডে উন্নয়ন, ন্যায্যতা ও সামাজিক কল্যাণ নিশ্চিত হবে।