April 17, 2026, 7:31 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

বকশীগঞ্জের নিলক্ষিয়ায় নির্বাচনী হাওয়ায় আলোচনার শীর্ষে লিচু।

আরমান, জেলা প্রতিনিধি জামালপুর।

 

 

বকশীগঞ্জ উপজেলাধীন নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা জোরদার হয়েছে। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা ও মতবিনিময়। এ আলোচনায় অন্যতম নাম আলহাজ্ব নজরুল ইসলাম লিচু।

২০২৪ সালের ২৭ জুলাই নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় চেয়ারম্যান পদে প্রার্থী হলে আলহাজ্ব নজরুল ইসলাম লিচুর পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয় বলে স্থানীয়রা জানান। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগে তিনি সক্রিয় ছিলেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচন কমিশন নির্বাচনটি স্থগিত ঘোষণা করে। এতে ভোটারদের মধ্যে হতাশা দেখা দিলেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন তিনি।

নির্বাচন স্থগিত হওয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যান এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন। ইউনিয়নবাসীর সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে তিনি পুনরায় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

আলহাজ্ব নজরুল ইসলাম লিচু নিলক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে টানা তিন মেয়াদে মোট ১৯ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। দায়িত্ব পালনকালীন সময়ের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ।

নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে আলহাজ্ব নজরুল ইসলাম লিচু বলেন,
“আমি আমার জীবনের বেশিরভাগ সময় জনগণের সেবা করে কাটিয়েছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকতে চাই। নতুন আশা ও সর্বস্তরের মানুষের দোয়া নিয়ে আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি। জনগণ সুযোগ দিলে আমি শাসক নয়, সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।”
স্থানীয়দের মতে, তফসিল ঘোষণার পর নিলক্ষিয়া ইউনিয়নে নির্বাচনী পরিবেশ আরও স্পষ্ট হবে এবং প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে।