June 15, 2026, 8:59 am
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি সন্ধান চাই ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম ব্রিটিশের করা আইন বাতিল করে যুগোপযোগী আইন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন গণধিকার পার্টি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানদারকে ১৭,০০০/ টাকা অর্থদন্ড

পলাশ পাল স্টাফ রিপোর্টার।

 

 

গাজীপুরের কালীগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারী) কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালতে পন্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় লাইসেন্স নবায়ন না থাকায় মোট ৪টি মামলায় ১৭,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তার মধ্যে মামুন ষ্টোরের মালিক মো. মামুন মিয়াকে ৫০০০/ টাকা, সুজন ষ্টোরের মালিক সুজনকে ৫০০০/ টাকা, মা ব্রয়েলার হাউজের মালিক কামালকে ৫০০০/ টাকা ও মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে ২০০০/ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন পবিত্র রমজান মাস উপলক্ষে কালীগঞ্জ বাসীর কষ্ট লাগব এবং নিত্য প্রয়োজনী জিনিসের সঠিক মুল্য ক্রয় সিমার মধ্যে রাখতে আমরা উপজেলা প্রশাসন আমাদের ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।