April 17, 2026, 7:28 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। গাজীপুরে রাজিবের দাপট থামছেই না, আবারও সাংবাদিক লাঞ্ছিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১ ধামরাইয়ের দুই কৃতি সন্তানের মিলনমেলা: জেলা পরিষদ প্রশাসককে এমপি তমিজ উদ্দিনের ফুলেল শুভেচ্ছা গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী । ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আন্তঃজেলা বাস চুর চক্রের পাঁচ  সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ   ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা মামলায় গ্রেফতার-১

লাখাইয়ে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

‎ হবিগঞ্জ প্রতিনিধি।।


‎হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে নিখোঁজের একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার ভোরে গ্রামের পূর্বদিকে ‘ইসমাইল বন্দ’ নামের একটি সরিষা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের ছড়িয়েছে।

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার সকাল আটটার দিকে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়।
‎এরপর সে আর বাড়িতে ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে আশপাশের ধানক্ষেত, ঝোপঝাড় ও পুকুরপাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে মাইকিং করে নিখোঁজ শিশুর খবর এলাকাবাসীর কাছে ছড়িয়ে দেওয়া হয়।

‎শনিবার ভোরে স্থানীয় কৃষক আব্দুর রহমান নিজের সরিষা ক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মানছুরা আক্তারের বলে শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির গলায় কাপড় পেঁচানো ছিল।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, “সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপপরিদর্শক ময়নাল হোসেন খান সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

‎এ ঘটনায় লাখাই উপজেলাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দাবি করেছেন, এত কম বয়সী শিশুর মৃত্যু স্বাভাবিক নয়। তারা আশা করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।