June 13, 2026, 10:44 am
শিরোনাম :
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা

টাঙ্গাইলে ৭ আসনে বিএনপি ও ১ আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মোঃ এরশাদ আলম শরিফ

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশ ও কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনার মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে টাঙ্গাইলের ৮টি আসনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলার ৮টি সংসদয়ি আসনের ৭টিতে বিএনপি এবং ১টিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন- টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এ আসনের ১৪৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৫.৬৭ শতাংশ।
টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা শাখার সেক্রেটারী মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৪.৫৬ শতাংশ।
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কার্য নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনের ১২৩টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.৮৪ শতাংশ।
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এ আসনের ১১৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.০২ শতাংশ।
টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা আমীর আহছান হাবিব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। এ আসনের ১৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ।
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী একেএম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এ আসনের ১৫৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৫৬ শতাংশ।
টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এ আসনের ১২৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ।
টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এ আসনের ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৮১ শতাংশ।