June 13, 2026, 10:37 am
শিরোনাম :
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন। ডিমার্গেশনের নামে বাণিজ্য: কালিয়াকৈরে বন প্রহরীর যোগসাজশে বনের জমি দখলের মহোৎসব মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মৃতদের গোসল করিয়ে মানবতার সেবা করছেন বিএনপি’র নেতা জলিল ও তাঁর ছেলে নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত “গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত” গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যদের মাঝে উপহার বিতরণ। কালিয়াকৈরে ভিজিএফের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ “বিএসটিআই গাজীপুর কার্যালয় ও জেলা প্রশাসক গাজীপুরের উদ্যোগে গনসচেতনামূলক আলোচনা

দোলাবাড়ি বাজারে মান্দা ৪ আসনের ইসলামী আন্দোলনের পদপ্রার্থীর শেষ প্রচারণা

মোঃ এরশাদ আলম শরিফ

 

 

দোলাবাড়ি বাজারে মান্দা–৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। তিনি বাজারের মানুষদের সঙ্গে কথা বলেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের কর্মী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি ভোটারদের সতর্ক করে দেন, গুজবে কান না দিয়ে সত্য যাচাই করতে হবে।
মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস আরও বলেন, মান্দা উপজেলার সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। এজন্য তিনি সকলের কাছে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা উপজেলা সভাপতি মাওলানা মহসিন আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, জনাব মোশারফ হোসেন, জনাব আশরাফুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।