April 21, 2026, 8:10 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ এর ১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ রাসেল হোসেন

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান।

গাজীপুরের কাশিমপুরে বহুল আলোচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজে ১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণিল আয়োজন এর মধ্য দিয়ে রবিবার ৮ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরের ৪ নং ওয়ার্ড সারোদা গঞ্জে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজ এর স্বনামধন্য অধ্যক্ষ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনব্যাপী এ ক্রীড়া আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী মুজিবুর রহমান। সভাপতি জনাব আব্দুর রহমান, মেট্রো থানা বিএনপি’র বিপ্লবী সভাপতি খন্দকার আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতুব্বর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন খেলাধুলা শুধু বিনোদন নয় এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাদের সুশিক্ষা ও নৈতিকতা গঠনে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধাবিকাশের পাশাপাশি দেশপ্রেম ও শৃঙ্খলা বোধ জাগ্রত করে।

দিনের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ কর্তৃপক্ষ তারা বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে।
পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষাঙ্গনে ছিল আনন্দঘন পরিবেশ, রঙিন পোশাক, পতাকা ও ব্যানারে সাজানো মাঠে ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয় এক মিলন মেলায়।

অনুষ্ঠান শেষে কলেজ কর্তৃপক্ষ আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।