April 21, 2026, 8:22 am
শিরোনাম :
গাজীপুর মহানগর টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের দুই পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ। একটি হারানো বিজ্ঞপ্তি পরিবারের লোকজন সন্ধান চাই উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস বনের গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কালিয়াকৈর বাংলা বর্ষবরণে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ,কথিত ‘পীর’ নিহত গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন……. ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

কুয়াকাটা /উভ/পায়রা বন্দরে ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নিহত-এক আহত ১০

মোঃ মিনহাজুল ইসলাম বাবু

 

 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার সাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ শ্রমিক।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। রবিবার সকাল এগারোটায় সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাসেল টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের উপর বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করে। বেলা সাড়ে দশটার দিকে হঠাৎ চেইন ছিড়ে শ্রমিকদের সহ সাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে অনেকটা ঘাটতি ছিলো বলে জানায় শ্রমিকরা ।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে