পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের ২০২৬–২০২৭ ইং মেয়াদের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মোঃ রাসেল বিশ্বাস সভাপতি এবং মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
গতকাল (শনিবার) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বিগত দিনের সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান নেতৃত্বকেই পুনরায় দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেন।
সভাপতি: মোঃ রাসেল বিশ্বাস (পুনর্নির্বাচিত)
সাধারণ সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম (পুনর্নির্বাচিত)নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পটুয়াখালীর সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজকে পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে জেলার সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের মান উন্নয়নে নতুন কমিটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি গঠন হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।