আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় জয়ের লক্ষে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন আবু কায়েস সিকদার।
বুধবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে ও মারিচাকান্দি গ্রামে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে দোয়া ও ভালোবাসা চেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচারণা করে যাচ্ছেন আবু কায়েস সিকদার।
এসময় তিনি বলেন সাধারণ জনগনদের উদ্দেশ্য করে বলেন, আমি বাঞ্ছারামপুরের সকল গ্রামের সাধারণ জনগণ গরিব দুঃখিদের সাথে নিয়ে থাকতে চায়, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই সহ রাস্তাঘাট সুন্দর করে চলাচলের অসুবিধা গুলো দূর করতে চায়। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ফুটবল মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় প্রচার প্রচারণায় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের মনাইখালী গ্রামের মেম্বার জসিম সিকদার, শাহাবুদ্দিন সরকার, হাসান মিয়া, সবুজ মিয়া ও সোহাগ মিয়া সহ ইউনিয়ন ও ওর্য়াডের নেতৃবৃন্দগন।